আপনি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটা? হ্যাঁ, এভারেস্ট।
কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে কোন পর্বতে ওঠা সবচেয়ে কঠিন?
এর নাম কে-টু।
পর্বতারোহীরা একে বলেন, 'নির্মম' পাহাড়।
কে-টু কী?
কে-টু হলো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত,
উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার।
এর অবস্থান পাকিস্তান ও চীনের সীমান্তে, কারাকোরাম পর্বতমালায়।
দেখতে এভারেস্টের মতোই, তাই না? কিন্তু এখানেই আসল পার্থক্য শুরু।
কারণ এক: ভয়ংকর খাড়া ও টেকনিক্যাল রুট
এভারেস্টে তুলনামূলক সহজ রুট আছে।
কিন্তু কে-টু-তে?
প্রায় সব রুটই খাড়া, বরফে ঢাকা আর টেকনিক্যাল।
একটা ছোট ভুল মানেই, সোজা মৃত্যু।
এখানে হেঁটে নয়, এখানে আপনাকে লড়াই করে উঠতে হয়।
কারণ দুই: ভয়ংকর আবহাওয়া
কে-টু-এর আবহাওয়া
পৃথিবীর সবচেয়ে অনির্ভরযোগ্য।
এক মিনিটে শান্ত,
পরের মিনিটে মারণ ঝড়।
ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাস,
মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রা
এই পাহাড়ে একদমই স্বাভাবিক ব্যাপার।
এই পর্বতে এমনও হয়, সামিটের একদম কাছ থেকে
পর্বতারোহীদের ফিরে আসতে হয়।
কারণ তিন: নামার সময়ই সবচেয়ে বেশি মৃত্যু 
কে-টু-তে ভয়ংকর একটা সত্য আছে—
বেশির ভাগ মানুষ চূড়ায় উঠতে গিয়ে মারা যায় না, মরে ফেরার পথে।
কারণ নামার সময় শরীর দুর্বল হয়ে পড়ে, অক্সিজেন কমে যায়, মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। 
কে-টু কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না।
আর এ জন্যই বলা হয়, এভারেস্ট আপনাকে উঠতে দেয়,
কিন্তু কে-২ আপনাকে বেছে নেয়।
কে-২ শুধু উচ্চতার পরীক্ষা নয়, এটা মানুষের সাহস, ধৈর্য আর মানসিক শক্তির পরীক্ষা।