বাংলার কলম্বাস ডেস্ক
নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের কারণে ২০২৫ সালে প্রায় ৪৫ হাজার ৭০০ বিদেশি পর্যটক সিঙ্গাপুরে প্রবেশ করতে পারেননি। সম্প্রতি দেশটির ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) এই হিসাব দিয়েছে, বিদেশি পর্যটকদের ফিরিয়ে দেওয়ার এই হার ২০২৪ সালের চেয় ৩৮ শতাংশ বেশি।
সরকারের বরাতে চ্যানেল নিউজ এশিয়া বলেছে, অভিবাসন ঝুঁকি, যেমন ‘অবৈধভাবে’ থেকে যাওয়া বা শ্রমবাজারে ঢুকে যাওয়া, অথবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মতো উদ্বেগ থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
![]()
‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ ভ্রমণকারী, যানবাহন ও পণ্যবাহী কার্গোতে আরও জোরালো নজরদারি চালাতে চেকপয়েন্টগুলোকে শক্তিশালী করা হয়েছে। দ্য স্ট্রেইট টাইমসের খবর অনুযায়ী, প্রধান চেকপয়েন্টগুলোতে পাসপোর্টবিহীন (বায়োমেট্রিক) ক্লিয়ারেন্স চালু হওয়ায় কাউন্টারে ম্যানুয়াল প্রসেসিংয়ের ওপর চাপ কমেছে। ফলে ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।
আইসিএর ভাষ্য, এর ফলে ২০২৫ সালে অনেক বেশি সংখ্যক বিদেশি পর্যটককে অতিরিক্ত স্ক্রিনিং বা তল্লাশির মুখে পড়তে হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের নিম্নহার এবং শক্তিশালী জননিরাপত্তার কারণে সিঙ্গাপুর আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য।
![]()