ওমরাহ পালনে আর্থিক পরিকল্পনাকে সহজ করতে মাসিক কিস্তির সুবিধা চালু করেছে সিপিসিএল-প্রবাসী ট্রাভেলস এন্ড ট্যুরিজম। চট্টগ্রামে দীর্ঘদিন সেবা দেওয়ার পর প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ভিসা প্রক্রিয়াকরণ ও ভ্রমণ-পরামর্শ সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

গত তিন মাস ধরে গুলশান-২ এলাকার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন পার্ক সংলগ্ন নিজস্ব কার্যালয় থেকে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে মাসিক কিস্তিতে ওমরাহ পালনের সুযোগ চালু করা হয়েছে। এ ব্যবস্থায় গ্রাহকরা ধাপে ধাপে অর্থ জমা দিয়ে ওমরাহর জন্য প্রস্তুতি নিতে পারবেন।

সিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার এম. এ. হেলাল (সিআইপি) প্রায় ২৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় হোটেল ব্যবসা এবং হজ-ওমরাহ সেবার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি মুদারাবাভিত্তিক সঞ্চয় ও কিস্তি সুবিধার মাধ্যমে ওমরাহ সেবাকে আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি ১৪ দিনের তিনটি ওমরাহ প্যাকেজ পরিচালনা করছে। ভিআইপি প্যাকেজের মূল্য ২ লাখ ২৮ হাজার থেকে ২ লাখ ৩২ হাজার টাকা, সিআইপি প্যাকেজের মূল্য ১ লাখ ৭৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা।

প্যাকেজভেদে সরাসরি বা ট্রানজিট বিমানযাত্রা, বিভিন্ন মানের হোটেলে আবাসন, বিমানবন্দর থেকে আনা-নেওয়া, ব্যক্তিগত পরিবহন, অভিজ্ঞ গাইডের মাধ্যমে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান জিয়ারতসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

কিস্তিতে বুকিং করা গ্রাহকদের জন্য এহরামের কাপড়, ওমরাহ বেল্ট, দোয়ার বই, জায়নামাজ, এক জোড়া স্যান্ডেল এবং ১০০ থেকে ১ হাজার সৌদি রিয়াল পর্যন্ত হাতখরচ উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়া কোনো কারণে বুকিং বাতিল হলে লিখিত আবেদনের তিন কার্যদিবসের মধ্যে জমাকৃত অর্থ ফেরতের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওমরাহ সেবার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ভিসা প্রক্রিয়াকরণ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, আবেদন সম্পন্ন এবং ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ সেবাও দেওয়া হচ্ছে। বিদেশ ভ্রমণে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অভিজ্ঞ জনবল সহায়তা প্রদান করছে।

ঢাকা অফিসের ব্যবস্থাপক মীর রাজিবুল হাসান জর্জ বলেন, "আমাদের প্রতিষ্ঠানে দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক জনবল কাজ করছেন। গ্রাহকদের প্রয়োজন ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য।"

ঢাকা কার্যালয়: হাউস নম্বর ৫/বি, সড়ক নম্বর ৮৬, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন পার্কের শেষ প্রান্ত, গুলশান-২, ঢাকা।

মোবাইল: ০১৩৩২-০০৪৪০০, ০১৮৮৯-৯৭০৫৭৩

চট্টগ্রাম কার্যালয়: নিউমার্কেট বিপনি বিতান (নতুন ভবন), কোতোয়ালী, চট্টগ্রাম।

মোবাইল: ০১৮৮৯-৯৭০৫৭০-৭২, ০১৮১৫-৬৫১৪১২