ইউরোপজুড়ে ট্রেন ভ্রমণকে আরও সহজ, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন। একাধিক দেশের রেলপথে যাতায়াতের সময় আলাদা আলাদা টিকিট ও জটিল বুকিং প্রক্রিয়ার ভোগান্তি কমাতে চালু হতে যাচ্ছে ‘এক ভ্রমণ, এক টিকিট’ ব্যবস্থা। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যাত্রীরা একটিমাত্র টিকিটেই একাধিক রেল অপারেটরের সেবা ব্যবহার করতে পারবেন।

বুধবার এক লিখিত বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, নতুন প্রস্তাবনার লক্ষ্য হলো আঞ্চলিক, দূরপাল্লা ও আন্তঃসীমান্ত ট্রেন ভ্রমণের পরিকল্পনা এবং বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করা। বিশেষ করে যেসব যাত্রায় একাধিক রেল অপারেটরের ট্রেন ব্যবহার করতে হয়, সেখানে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।

বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের আলাদা আলাদা প্ল্যাটফর্মে গিয়ে টিকিট খুঁজতে হয়। অনেক সময় ভিন্ন অপারেটরের সময়সূচি, ভাড়া ও সংযোগ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। কমিশনের মতে, নতুন উদ্যোগ সেই জটিলতা কমাবে এবং যাত্রীদের জন্য সব ধরনের ভ্রমণ বিকল্প তুলনা করা সহজ করবে।

নতুন ব্যবস্থার আওতায় যাত্রীরা একটি টিকিটের মাধ্যমেই বিভিন্ন রেল অপারেটরের সমন্বিত সেবা খুঁজে নিতে ও কিনতে পারবেন। স্বাধীন টিকিটিং প্ল্যাটফর্ম কিংবা নির্দিষ্ট রেল অপারেটরের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ থেকেই একবারের লেনদেনে পুরো যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, এ উদ্যোগ শুধু যাত্রীসেবাই উন্নত করবে না, বরং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতেও সহায়ক হবে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে বিমান বা ব্যক্তিগত গাড়ির বিকল্প হিসেবে ট্রেন ব্যবহারে উৎসাহ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন প্রস্তাবনায় যাত্রী অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একাধিক অপারেটরের ট্রেন ব্যবহার করতে গিয়ে কোনো যাত্রী যদি সংযোগকারী ট্রেন মিস করেন, তাহলে তিনি পূর্ণ সুরক্ষা সুবিধা পাবেন। এর মধ্যে থাকবে সহায়তা প্রদান, বিকল্প রুট নির্ধারণ, অর্থ ফেরত এবং ক্ষতিপূরণের সুযোগ।

কমিশনের ভাষ্য অনুযায়ী, টিকিট বিক্রি ও ভ্রমণ তথ্যের নিরপেক্ষ উপস্থাপন নিশ্চিত করতেও নতুন বাধ্যবাধকতা আরোপ করা হবে। এতে টিকিটিং প্ল্যাটফর্ম ও রেল অপারেটরদের জন্য নির্দিষ্ট নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করা হবে।

ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে আন্তঃসীমান্ত ট্রেন ভ্রমণের চাহিদা বাড়ছে। জলবায়ু সচেতনতা বৃদ্ধি, স্বল্প দূরত্বের ফ্লাইট কমানোর উদ্যোগ এবং দ্রুতগতির রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে ট্রেনকে বিকল্প পরিবহন হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে টিকিটিং ব্যবস্থার জটিলতা দীর্ঘদিন ধরেই যাত্রীদের বড় অভিযোগ ছিল।

কমিশন জানিয়েছে, ঘোষণার পর প্রস্তাবিত বিধিমালা এখন ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল ও ইউরোপীয় পার্লামেন্টে জমা দেওয়া হবে। সাধারণ আইন প্রণয়ন প্রক্রিয়ার আওতায় এটি পর্যালোচনা করা হবে।
এক ভ্রমণে এক টিকিটের পথে ইউরোপ, ট্রেন যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ ইইউর