ঝকঝকে সাদা বালু, স্বচ্ছ নীল জলরাশি আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে ২০২৬ সালের জন্য বিশ্বের সেরা ৫০টি সমুদ্রসৈকতের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিচারকদের দীর্ঘ পর্যালোচনার পর এই তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ফিলিপাইনের 'এন্টালুলা সৈকত'।
তালিকায় প্রথম ৫০টির মধ্যে এশিয়ার ১০টি সৈকত স্থান পেয়েছে, যার মধ্যে ৫টি রয়েছে সেরা ১০-এর ভেতরেই।
ফিলিপাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার অপূর্ব সব সৈকত বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিয়েছে। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের এন্টালুলা সৈকতটি তার চুনাপাথরের পাহাড় আর শান্ত পরিবেশের জন্য সেরা নির্বাচিত হয়েছে। গ্রিসের ফ্টেরি সৈকত রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে এবং অস্ট্রেলিয়ার ওয়ার্টন সৈকত অর্জন করেছে তৃতীয় স্থান।
সংযুক্ত আরব আমিরাতের সাদিয়াত সমুদ্রসৈকত মধ্যপ্রাচ্যের একমাত্র সৈকত হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়াও পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে থাইল্যান্ড ও মালদ্বীপের একাধিক সৈকত।
'দ্য ওয়ার্ল্ডস ৫০ বেস্ট বিচেস' নামের একটি সংস্থা তালিকাটি তৈরি করেছে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে।
বিশ্বের সেরা ৫০ সৈকত
১. এন্টালুলা সৈকত (ফিলিপাইন), ২. ফ্টেরি সৈকত (গ্রিস), ৩. ওয়ার্টন সৈকত (অস্ট্রেলিয়া), ৪. নসি ইরানজা (মাদাগাস্কার), ৫. ইস্ট বিচ (ফিজি), ৬. শোল বে ইস্ট (অ্যাঙ্গুইলা), ৭. ধিগুরাহ (মালদ্বীপ), ৮. প্লেয়া বালান্দ্রা (মেক্সিকো), ৯. কোহ রং (কম্বোডিয়া), ১০. ডোনাল্ড ডাক বে (থাইল্যান্ড), ১১. কায়ো দে আগুয়া (ভেনেজুয়েলা), ১২. কালা মাকারেলা (স্পেন), ১৩. ওয়ান ফুট আইল্যান্ড (কুক দ্বীপপুঞ্জ), ১৪. প্রিন্সেস ডায়ানা সৈকত (বারবুডা), ১৫. টারকোয়েজ বে (অস্ট্রেলিয়া), ১৬. পিকে নাইন সৈকত (ফ্রেঞ্চ পলিনেশিয়া), ১৭. গ্রেস বে (তুর্কস ও কাইকোস), ১৮. কালা দে গ্যাবিয়ানি (ইতালি), ১৯. সাদিয়াত সৈকত (সংযুক্ত আরব আমিরাত), ২০. কান্তো দে লা প্লেয়া (ডোমিনিকান রিপাবলিক), ২১. ওয়াইনগ্লাস বে (অস্ট্রেলিয়া), ২২. পিঙ্ক বিচ (ইন্দোনেশিয়া), ২৩. প্যারাডাইস বিচ (থাইল্যান্ড), ২৪. আনসে সোর্স ডি’আর্জেন্ত (সেশেলস), ২৫. কালাংগামান (ফিলিপাইন), ২৬. সেভেন মাইল বিচ (কেইম্যান দ্বীপপুঞ্জ), ২৭. ফ্রিডম বিচ (থাইল্যান্ড), ২৮. সিয়েস্তা বিচ (যুক্তরাষ্ট্র), ২৯. কাপুতাস সৈকত (তুরস্ক), ৩০. কায়ো জাপাতিলা (পানামা), ৩১. দ্য বাথস (ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস), ৩২. কাবো সান জুয়ান দেল গুইয়া (কলম্বিয়া), ৩৩. বাইয়া দো সানচো (ব্রাজিল), ৩৪. পোর্তো কাৎসকি (গ্রিস), ৩৫. সান্তা জুলিয়া (ফ্রান্স), ৩৬. ব্লু লেগুন (ফিজি), ৩৭. প্লেয়া এক্সপু হা (মেক্সিকো), ৩৮. ওফু বিচ (আমেরিকান সামোয়া), ৩৯. প্লেয়া কোফেতে (স্পেন), ৪০. লে মর্ন বিচ (মরিশাস), ৪১. ফ্ল্যামেনকো বিচ (পুয়ের্তো রিকো), ৪২. গ্র্যান্ড আনসে (গ্রেনাডা), ৪৩. প্রিয়া দা ফালেসিয়া (পর্তুগাল), ৪৪. পন্টাল দো আতালাইয়া (ব্রাজিল), ৪৫. বোল্ডার সৈকত (দক্ষিণ আফ্রিকা), ৪৬. পোর্তো তিমোনি (গ্রিস), ৪৭. পাজে বিচ (জাঞ্জিবার), ৪৮. লা পালোসা (ইতালি), ৪৯. কাস আবায়ো (কুরাসাও), ৫০. কিম বিচ (আয়ারল্যান্ড)।