রাজধানী ঢাকায় কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করছেন? রোববার বের হওয়ার আগে কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, তা জেনে নেওয়া জরুরি। বিশেষ করে শহরের বিভিন্ন এলাকা ঘুরতে আসা দর্শনার্থী ও ভ্রমণকারীদের জন্য এ তথ্য সময় ও অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে সহায়ক হতে পারে।
রোববার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী এবং মিরপুরের বিভিন্ন এলাকা।
এ ছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২ এবং বনানীর বিভিন্ন দোকানপাটও বন্ধ থাকতে পারে।
রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার অনেক দোকানপাটও রোববার বন্ধ থাকে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
রোববার বন্ধ থাকবে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট এবং ইউএই মৈত্রী কমপ্লেক্স।
এ ছাড়া বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট এবং মালিবাগ সুপার মার্কেটও বন্ধ থাকবে।
তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেটও রোববারের বন্ধের তালিকায় রয়েছে।