বিশ্বজুড়ে ৪৫ বছর পর্যন্ত পুরোনো বিমানও নিরাপদে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। তবে যাত্রীদের যেন বিমানের বয়স টের না হয়, সেজন্য রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন ইন্টেরিয়রে বড় অঙ্কের বিনিয়োগ করে এয়ারলাইন্সগুলো। নতুন আসন, সাইডওয়াল ও আধুনিক ইনফ্লাইট বিনোদনব্যবস্থাসহ কেবিনের নানা অংশ বদলে দেওয়া হয়। এর উদাহরণ ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বহর।
এর চারটি বিমান ১৯৯১ সালে পরিষেবা শুরু করলেও সেগুলোতে এখন এয়ারলাইন্সটির সর্বশেষ কেবিন আরাম ও সুবিধা রয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাথানিয়েল পাইপার বলেন, বিমান অত্যন্ত টেকসইভাবে তৈরি হয়; বাইরে থেকে এর বয়স যাত্রীরা বুঝতে পারেন না।
১৯৮২ সালে চালু হওয়া বোয়িং ৭৬৭ এখনো আকাশপথের নির্ভরযোগ্য কর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে, দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স নিয়ে যাত্রীদের আস্থায় বড় ধাক্কা লাগে। জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, নিবন্ধিত শত শত ৭৩৭ ম্যাক্স বিমানের আসন ভুলভাবে বসানো হয়েছে কি না, তা পরীক্ষা প্রয়োজন হতে পারে।
এদিকে, পর্যটনের আরেক খবরে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের সেরা ভ্রমণ শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কলোরাডোর ফোর্ট কলিন্স। আর বেইজিংয়ের উপকণ্ঠে শাওমির বিশাল গাড়ি কারখানা এখন নতুন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। প্রতি মাসে হাজার হাজার মানুষ কারখানাটি ঘুরে দেখার সুযোগ পেতে অনলাইনে প্রতিযোগিতা করছেন।