অবসরের অর্থ কর্মজীবন থেকে বিদায়, ভ্রমণ থেকে নয়। বরং বয়স বাড়ার সঙ্গে হাতে বেশি সময় থাকায় অনেকেই বিশ্বের বিভিন্ন গন্তব্য ঘুরে দেখার পরিকল্পনা করেন। 
সুইস ভ্রমণবিষয়ক কোম্পানি ফায়ারবার্ড ট্যুরসের ২০২৬ সালের এক জরিপে ১০০টি দেশ বিশ্লেষণ করে অবসরপ্রাপ্ত ও প্রবীণ ভ্রমণকারীদের জন্য সেরা দেশগুলোর তালিকা তৈরি করা হয়েছে। খবর: ইউরোনিউজ।

৬৫ বছরের বেশি বয়সী মানুষের হার, প্রবীণদের জন্য ছাড়, হাঁটার সুবিধা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং বয়সবান্ধব সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ সাতটি সূচক বিবেচনা করা হয়। শীর্ষ ২৫-এ রয়েছে ইউরোপের ১৮টি দেশ। এশিয়ার আছে পাঁচটি।
তালিকায় শীর্ষে জাপান। জাদুঘর ও গণপরিবহনে ছাড়, হাঁটার সুবিধা এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য নানা সুবিধা দেশটিকে এগিয়ে রেখেছে।

সেরা ২৫ দেশ হলো: জাপান, জার্মানি, স্পেন, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, ইতালি, চেকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, পর্তুগাল, বেলজিয়াম, গ্রিস, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, থাইল্যান্ড, সুইডেন, ফ্রান্স, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।
অর্থাৎ, নিরাপত্তা, সহজ যাতায়াত, স্বাস্থ্যসেবা, হাঁটার উপযোগী পরিবেশ ও প্রবীণবান্ধব সুযোগ-সুবিধা বিবেচনায় এসব দেশ ২০২৬ সালে অবসরপ্রাপ্তদের ভ্রমণের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হিসেবে উঠে এসেছে।