বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি মানুষ বাস করেন? আবার কোন জেলার সবচেয়ে কম? এ প্রশ্নের উত্তর মিলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য বিশ্লেষণে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা জেলা দেশের সবচেয়ে জনবহুল জেলা। জেলাটির সাধারণ খানা জনসংখ্যা ১ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৩৪৯ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম (৮৮ লাখ ১৩ হাজার ৮৭ জন) এবং তৃতীয় স্থানে কুমিল্লা (৬০ লাখ ১৭ হাজার ১৮০ জন)।
অন্যদিকে, দেশের সবচেয়ে কম জনসংখ্যার জেলা বান্দরবান, যেখানে সাধারণ খানা জনসংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৬৯২ জন। এরপর রয়েছে রাঙ্গামাটি ও ঝালকাঠি।
২০২২ সালের সাধারণ খানা জনসংখ্যা অনুযায়ী ৬৪ জেলার র্যাংকিং (সর্বোচ্চ থেকে সর্বনিম্ন)
র্যাংক জেলা জনসংখ্যা
১ ঢাকা ১৩,৫১৪,৩৪৯
২ চট্টগ্রাম ৮,৮১৩,০৮৭
৩ কুমিল্লা ৬,০১৭,১৮০
৪ ময়মনসিংহ ৫,৭৩৭,৩৮০
৫ গাজীপুর ৪,৯৮৩,১৫৪
৬ টাঙ্গাইল ৩,৯৫৬,৩৩১
৭ সিলেট ৩,৭৫১,৩৩০
৮ নারায়ণগঞ্জ ৩,৭৪০,৮৩৫
৯ বগুড়া ৩,৬৫১,৯১৭
১০ নোয়াখালী ৩,৫৪১,৭০০
১১ সিরাজগঞ্জ ৩,২৮৯,৮৫০
১২ দিনাজপুর ৩,২৩৬,৬৫১
১৩ ব্রাহ্মণবাড়িয়া ৩,২২৭,৯০২
১৪ কিশোরগঞ্জ ৩,২০১,২৯৫
১৫ রংপুর ৩,০৮২,৪৩৮
১৬ যশোর ৩,০০৪,২৩৯
১৭ পাবনা ২,৮৫২,২৫০
১৮ রাজশাহী ২,৮১৬,৫৩২
১৯ কক্সবাজার ২,৭৪০,১৬১
২০ নওগাঁ ২,৭৩১,৯১৭
২১ সুনামগঞ্জ ২,৬৭৫,২১৬
২২ চাঁদপুর ২,৫৮০,৭২৮
২৩ খুলনা ২,৫৩৫,৫৬৯
২৪ গাইবান্ধা ২,৫২৯,৩৫৯
২৫ নরসিংদী ২,৪৯৯,৬৯০
২৬ বরিশাল ২,৪৯৬,৬২৫
২৭ জামালপুর ২,৪৭৫,৫৩৫
২৮ হবিগঞ্জ ২,৩২১,০৯৮
২৯ কুড়িগ্রাম ২,৩০৫,৮৪০
৩০ নেত্রকোনা ২,২৮১,০২১
৩১ সাতক্ষীরা ২,১৬৯,৩১৭
৩২ কুষ্টিয়া ২,১১৯,২৪৮
৩৩ ফরিদপুর ২,১০৩,৮০৪
৩৪ মৌলভীবাজার ২,০৮৮,৮৬৯
৩৫ নীলফামারী ২,০৬৪,৫৭৪
৩৬ ঝিনাইদহ ১,৯৬৯,৭১৫
৩৭ ভোলা ১,৯০৪,৩৫৮
৩৮ লক্ষ্মীপুর ১,৮৯৪,৫৬০
৩৯ নাটোর ১,৮২৮,০৫৮
৪০ চাঁপাইনবাবগঞ্জ ১,৮১৬,৪৭৫
৪১ পটুয়াখালী ১,৬৮৭,৪৫০
৪২ ফেনী ১,৫৮৯,৭৮৪
৪৩ বাগেরহাট ১,৫৮২,৫৯০
৪৪ মুন্সীগঞ্জ ১,৫৬৩,৭৭৮
৪৫ মানিকগঞ্জ ১,৫২৬,৭১১
৪৬ ঠাকুরগাঁও ১,৫০৫,৫৩৯
৪৭ শেরপুর ১,৪৮২,৪৩৬
৪৮ লালমনিরহাট ১,৪১৩,৪৫৫
৪৯ শরীয়তপুর ১,২৭১,৪৪৬
৫০ মাদারীপুর ১,২৫৯,০৬২
৫১ গোপালগঞ্জ ১,২৫১,৭২৩
৫২ চুয়াডাঙ্গা ১,২১৯,০৩৬
৫৩ পিরোজপুর ১,১৭১,৮৩৯
৫৪ রাজবাড়ী ১,১৬৯,৬৭৩
৫৫ পঞ্চগড় ১,১৬০,৭৭৫
৫৬ মাগুরা ১,০১৭,১৩৩
৫৭ বরগুনা ৯৯২,৭২১
৫৮ জয়পুরহাট ৯৩৮,১১০
৫৯ নড়াইল ৭৭৪,৮৭৬
৬০ মেহেরপুর ৬৯৯,৪৭৭
৬১ খাগড়াছড়ি ৬৯০,৮০৪
৬২ ঝালকাঠি ৬৪৭,১৬৭
৬৩ রাঙ্গামাটি ৬১৬,০৯০
৬৪ বান্দরবান ৪৫০,৬৯২
এক নজরে
সবচেয়ে জনবহুল জেলা: ঢাকা (১,৩৫,১৪,৩৪৯ জন)
দ্বিতীয়: চট্টগ্রাম (৮৮,১৩,০৮৭ জন)
তৃতীয়: কুমিল্লা (৬০,১৭,১৮০ জন)
সবচেয়ে কম জনসংখ্যার জেলা: বান্দরবান (৪,৫০,৬৯২ জন)
১০ লাখের কম জনসংখ্যার জেলা: বরগুনা, জয়পুরহাট, নড়াইল, মেহেরপুর, খাগড়াছড়ি, ঝালকাঠি, রাঙ্গামাটি ও বান্দরবান।
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জনশুমারি ও গৃহগণনা ২০২২ (General Household Population)।