আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভ্রমণপ্রেমীদের জন্য আকর্ষণীয় “মালদ্বীপ (হুলহুমালে) ও শ্রীলঙ্কা (কলম্বো–ক্যান্ডি)” গ্রুপ ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে আকাশবাড়ি হলিডেজ। ৭ দিন ৬ রাতের এই আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে পর্যটকরা একই সফরে উপভোগ করতে পারবেন মালদ্বীপের নীল সমুদ্র, মনোরম সৈকত এবং শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী শহর ক্যান্ডি ও প্রাণচঞ্চল কলম্বো নগরীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মোট ছয়টি গ্রুপ নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রুপের যাত্রা শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ২৯ মে ২০২৬। এই গ্রুপের প্যাকেজ মূল্য জনপ্রতি ৯৯ হাজার ৯০০ টাকা। এছাড়া ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে ও ৩১ মে থেকে যাত্রা শুরু হওয়া পরবর্তী গ্রুপগুলোর প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ লাখ ১০ হাজার টাকা।
প্যাকেজে মালদ্বীপে ৩ রাত, কলম্বোতে ১ রাত এবং ক্যান্ডিতে ২ রাত থাকার ব্যবস্থা রাখা হয়েছে। মালদ্বীপে নুমু হোটেল, ভিলু রেস্ট হোটেল, এইচএস মিরাকল গ্র্যান্ড হোটেল অথবা সমমানের হোটেলে থাকার সুযোগ পাবেন ভ্রমণকারীরা। এছাড়া কলম্বোতে বেস্ট ওয়েস্টার্ন বা সমমানের হোটেল এবং ক্যান্ডিতে সেরেনডিপ স্টোন বাংলো বা সমমানের হোটেলে আবাসনের ব্যবস্থা থাকবে।
ভ্রমণসূচি অনুযায়ী, প্রথম দিন মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছে হুলহুমালে হোটেলে স্থানান্তর করা হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন থাকবে অবকাশ যাপন ও নিজস্ব পরিকল্পনায় ঘোরাঘুরির সুযোগ। চতুর্থ দিনে বিমানে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ক্যান্ডিতে যাত্রা করা হবে। পঞ্চম দিনে ক্যান্ডি ও আশপাশের দর্শনীয় স্থান ভ্রমণ এবং ষষ্ঠ দিনে কলম্বো সিটি ট্যুরের আয়োজন থাকবে। সপ্তম দিনে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার মাধ্যমে সফরের সমাপ্তি ঘটবে।
প্যাকেজের অন্তর্ভুক্ত সুবিধার মধ্যে রয়েছে যাওয়া-আসার বিমান টিকিট, হোটেলে অবস্থান, প্রতিদিন সকালের নাস্তা, বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত যাতায়াত সুবিধা, ক্যান্ডি ও কলম্বো শহর ভ্রমণ এবং মালদ্বীপের ইমুগা ও অন্যান্য ট্যাক্স। তবে শ্রীলঙ্কার ই-ভিসা ফি, ব্যক্তিগত খরচ, দুপুর ও রাতের খাবার, ঐচ্ছিক ভ্রমণ এবং আগাম প্রবেশ বা দেরিতে কক্ষ ছাড়ার সুবিধা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
এছাড়া পর্যটকদের আগ্রহের ভিত্তিতে মালদ্বীপের জনপ্রিয় দ্বীপ মাফুশিতে অতিরিক্ত খরচে ২ রাত থাকার সুযোগও রাখা হয়েছে। বিভিন্ন মানের হোটেল অনুযায়ী জনপ্রতি অতিরিক্ত ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে।
আয়োজক প্রতিষ্ঠান আকাশবাড়ি হলিডেজ জানিয়েছে, এটি একটি সাশ্রয়ী গ্রুপ ট্যুর হওয়ায় হোটেল ও যাতায়াত ব্যবস্থা বাজেটবান্ধব রাখা হয়েছে। পাশাপাশি আসন ও হোটেল কক্ষের প্রাপ্যতার ওপর মূল্য নির্ভর করবে এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে প্যাকেজ মূল্য পরিবর্তিত হতে পারে। গ্রুপ প্যাকেজ নিশ্চিত হওয়ার পর তা পরিবর্তন, বাতিল বা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না বলেও জানানো হয়েছে।
ভ্রমণে আগ্রহীদের দ্রুত আসন নিশ্চিত করার জন্য যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আকাশবাড়ি হলিডেজের অফিসিয়াল ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নম্বর অথবা সরাসরি অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে বলেও জানানো হয়েছে।