নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর পরবর্তী ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে 'সিরাজগঞ্জ ট্রাভেলার্স গ্রুপ (STG)'। "বাজেট কম, নো টেনশন" স্লোগানকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে কক্সবাজার, বান্দরবান এবং সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের জন্য আকর্ষণীয় দুটি প্যাকেজ চালু করেছে সংস্থাটি।
প্যাকেজ-১: কক্সবাজার + বান্দরবান ভ্রমণ
সমুদ্র এবং পাহাড়ের মিতালী উপভোগ করতে যারা ভালোবাসেন, তাদের জন্য এই প্যাকেজটি সাজানো হয়েছে।
খরচ: মাত্র ৩৭০০ টাকা।
সুবিধাসমূহ: * রিজার্ভ বাসে যাতায়াত।
এক রাত এসি (AC) হোটেলে থাকার সুব্যবস্থা।
৫ বেলা মানসম্মত খাবার।
বান্দরবানের দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য চাঁন্দের গাড়ির ব্যবস্থা।
প্যাকেজ-২: সিলেট, সাদাপাথর ও জাফলং ভ্রমণ
প্রকৃতির সতেজতা আর পাথুরে নদীর স্বচ্ছ জল উপভোগ করার জন্য এটি একটি সেরা সুযোগ।
খরচ: মাত্র ১৮০০ টাকা।