বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য নতুন স্বাস্থ্যসেবা সহায়তা কার্যক্রম চালু করেছে । প্রতিষ্ঠানটি “চায়না হেলথ ট্যুরিজম সার্ভিস” নামে এই সেবার মাধ্যমে চীনে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়ায় সমন্বিত সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে চীনের আধুনিক হাসপাতাল, উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা বিশ্বব্যাপী রোগীদের আকৃষ্ট করছে। বাংলাদেশি রোগীদের জন্য সেই সেবা আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেবার আওতায় থাকছে চিকিৎসা পরিকল্পনা, হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, আমন্ত্রণপত্র ও ভিসা সহায়তা, বিমান টিকিট ব্যবস্থা, হোটেল ও পরিবহন সুবিধা, ভাষান্তর সহায়তা, হালাল খাবারের ব্যবস্থা এবং রোগী ভ্রমণ সহায়তা।

বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড জানায়, বিদেশে চিকিৎসা নিতে গিয়ে ভাষাগত সমস্যা, হাসপাতাল নির্বাচন, যাতায়াত ও আবাসনের মতো নানা জটিলতায় পড়েন অনেক রোগী ও তাদের স্বজনরা। এসব সমস্যার সমাধান এবং নির্ভরযোগ্য দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই তাদের এই স্বাস্থ্য পর্যটন কার্যক্রম চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কার্যালয় রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত। আগ্রহীরা সরাসরি যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত তথ্য ও পরামর্শ নিতে পারবেন। যোগাযোগের ঠিকানা: হাউস নম্বর ১৬/বি, রোড নম্বর ৯৩, গুলশান-২, ঢাকা-১২১২। মোবাইল নম্বর: ০১৫৫২-৬৩৮৫৯৫। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করা যাবে bdchinaclub.com.bd  ওয়েবসাইটে।